বঙ্গবন্ধুর জন্মদিনে অয়ন ওসমানের পক্ষে জেলা ছাত্রলীগের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একেএম অয়ন ওসমানের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বাদ আসর মাসদাইর মাদ্রাসায় এ আয়োজন করেন জেলা ছাত্রলীগ।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, আপ্যায়ন সম্পাদক রাতুল, ছাত্রলীগ নেতা সজীব, রিয়াজ উদ্দিন কবির, সাফায়েত হোসেন সৌরভ, রিদয় সহ আরো অনেকে।
এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।










