তারেক রহমানকে নিয়ে কটুক্তি : মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল

প্রেসবাংলা ২৪. কম : বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল করেছে মহানগর বিএনপি।
এসময়ে প্রতিবাদ মিছিল থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এবং শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো শহর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল তিনটায় শহরের ডিআইটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এদিকে দুপুর দুইটা থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে ডিআইটি বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান প্রমুখ।











