কাশিপুরে ৫০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রেসবাংলা ২৪. কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া এবং ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ফতুল্লার কাশিপুরস্থ আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের বাসভবনের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও ফতুল্লা থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ সফি সৌজন্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছিলো।
বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সস্পাদক মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এমএ সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী উজির আলী স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিশ্বাস লুৎফর রহমান, সরদার সালাউদ্দিন, কাশিপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সস্পাদক আবুল কালাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ, সেলিম, জুয়েল, বদু, অশোক সরকার, আহম্মদ হোসেন, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, যুবলীগ নেতা খায়রুল্লাহ সনম, হৃদয়, আরাফাত, নুর হোসেন, সাইদুর, মহিলা নেত্রী মিনু আরা বেগম, রেশমা, ছাত্রলীগ নেতা আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।










