মাদক ব্যবসায়ীদের রামধোলাই দেওয়া হবে : সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ

প্রেসবাংলা ২৪. কম : মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইল এলাকাবাসীর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ আগষ্ট ) বিকেলে ১নং বাবুরাইল লেক সংলগ্ন মাঠে এলাকাবাসি এর আয়োজনে মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওবায়েদ উল্লাহ।
প্রধান অতিথি সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের যেখানে পাওয়া হবে সেখানেই রামধোলাই দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরো বলেন, এর আগে একটা মাদক ও ছিনতায়ের বিরুদ্ধে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের পর কিছু হয় নাই। একটা কমিটি গঠন করার জন্য বলা হয়েছিল, সেটাও হয়নি। আজকে সকলের যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, এতে একটা নতুন কমিটি গঠন করা দরকার। সবাইকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করুন । আমরা এই মাঠের জন্য লাইটের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। এক সপ্তাহের মধ্যে হ্যালোজেনের লাইট দেওয়া হবে। আর এই লাইটটা থাকলে এই যে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালাতে পারবে না। কোনো চিন্তার কারণ নাই, মাদক আর ছিনতাইকারীদের উচ্ছেদ করাটাই এখন আমাদের মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে আফরোজা আক্তার বিভা হাসান বলেন, আসলে এটা কোন রাজনৈতিক সভা না, কোন নির্বাচনী সভা না। এটা মাদকের বিরোধী, মাদক নির্মূলের একটা সভা। আপনারা কি আমাদের ওপর আস্থা রাখেন নাই? আস্থা রাখারই কথা। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় স্পট ছিল মাদকের জিমখানা। কিন্তু বর্তমানে ওই এলাকার যুবকদের সাহসী ভূমিকার কারণে মাদক অনেকটাই নির্মলের পথে। সুতরাং সকলের ঐক্যবদ্ধ থাকা এবং প্রচেষ্টার কারণে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়েছে। আমি নাকি আওয়ামী লীগের দোসর। আসলে প্রকৃতপক্ষে আমি ততকালীন সময়ে জনপ্রতিনিধি থাকায় সাবেক মেয়র আইভী’র সাথে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সংপৃক্ত ছিলাম। তাই বলে তো আওয়ামী লীগের কোন কর্মসূচিতে অংশগ্রহন করিনি। আমি বিএনপির ঘরের লোক। আমি জনগনের লোক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক প্যানেল মেয়র -১ আফসানা আফরোজ বিভার সভাপতিত্বে ও মোহাম্মদ লাভলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু সহ আরো উপস্থিত ছিলেন, পাইকপাড়া মাদক বিরোধী পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লিটন, মোহাম্মদ শাহীন, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. বাপ্পি, মো.লিখন, শাহনেওয়াজ শাহীন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ।











