নারায়ণগঞ্জের পাঁচ এমপির সঙ্গে চেম্বার অব কমার্সের মতবিনিময়

নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, ‘নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমরা চেম্বারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমরা ৫ এমপি মিলে চেষ্টা করব নারায়ণগঞ্জকে মেটোপলিটন সিটি, মেট্রোরেলের আওতায় নিয়ে আসতে। ব্যবসায়ীরা হাল না ধরলে দেশ আগাবে না। সবদিক দিয়েই রাজধানী ঢাকার পরেই নারায়ণগঞ্জ।
ব্যবসায়ীরা সব সময়ে আমাদের সহযোগিতা করবেন আপনারাও আমাদের সহযোগিতা পাবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের আলোচনায় আমরা সবাই ঐক্যবদ্ধ। ’

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কাজ আদায় করতে সহজ হয়। আমরা অনেক সময় কাজের ডিও লেটার দিয়ে থাকি। সবাই মিলে একত্রে ডিও লেটার দিলে সেই কাজটা তাড়াতাড়ি হয়। তাই সবার ঐক্যবদ্ধ থাকা অনেক জরুরি।

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘আমরা  নারায়ণগঞ্জের সকল এমপি একসঙ্গে কাজ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। আমরা সব সময় আপনাদের পরামর্শের মাধ্যমে এগিয়ে যেতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। ’