শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ‘জাগো হিন্দু পরিষদ’ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সঞ্জীবন মন্ডল এবং সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস বলেন, “শারদোৎসব মানেই আনন্দ, ভক্তি এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য ও সুন্দরের জয় প্রতিষ্ঠা করা। দুর্গোৎসব আমাদের মাঝে নিয়ে আসে সম্প্রীতি, মৈত্রী ও ঐক্যের বার্তা।”
নেতৃবৃন্দ আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলার মাটি ও মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। শারদীয়ার এই পবিত্র লগ্নে তাঁরা দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানান।











