গ্যাস-বিদ্যুৎ সংকট নারায়নগঞ্জে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘১১ দলীয় ঐক্য’।

বৃহস্পতিবার (০৬ আগস্ট, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয় ।

স্মারকলিপিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, দেশের অন্যান্য অঞ্চলের মতো নারায়ণগঞ্জেও তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট চলছে। এতে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং গৃহস্থালির কাজকর্মসহ সাধারণ মানুষের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি, অতিরিক্ত ও ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

 

জনভোগান্তি নিরসনে জোটটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে ৬ দফা দাবি উত্থাপন করা হয়: অবিলম্বে নারায়ণগঞ্জসহ সারাদেশে গ্যাস সংকট নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।.ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে জনগণের সহনীয় পর্যায়ে নিয়ে আসা। ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে সঠিক বিল দেওয়া। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা এবং সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। জনগণের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা মহানগর, এনসিভি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহ ১১ দলীয় ঐক্য’র নেতৃবৃন্দ।