রোগীসেবার মান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে দুটি হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির যৌথসভা

প্রেসবাংলা ২৪. কম : রোগীসেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে দুটি হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির যৌথসভা
শনিবার (১৮জুলাই) সকালে নারায়ণগঞ্জের দুটি প্রধান সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পৃথক পৃথক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
খানপুর ৩০০ শয্যা সরকারি হাসপাতাল এবং নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে পৃথকভাবে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী,
নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের তত্তাববধায়ক ডা.মো আবুল বাসার, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মো জহিরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
সভায় হাসপাতাল দুটির সার্বিক ব্যবস্থাপনা, জরুরি বিভাগের সেবা, ওষুধ সরবরাহ, জনবল সংকট এবং পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের এই দুটি সরকারি হাসপাতাল লাখো মানুষের ভরসার স্থান। এখানে আসা প্রতিটি রোগী যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য। ডাক্তার-নার্সদের উপস্থিতি নিশ্চিত করা, জরুরি বিভাগে ওষুধের ঘাটতি না রাখা এবং হাসপাতালের অবকাঠামো আধুনিকায়নে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক উদ্যোগও কাজে লাগানো হবে।
সভায় ডাক্তার ও অন্যান্য জনবল সংকট নিরসন, আউটডোরে রোগীর ভিড় কমানো, টিকিট ফি প্রদান প্রক্রিয়া সহজ করা এবং হাসপাতাল চত্বরকে দালালমুক্ত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানিয়েছে, সভায় হাসপাতালের বিভিন্ন মেসিন যন্ত্রাংশ নষ্টের কারণে রোগীদের সেবা দিতে সমস্যা কথা তুলে ধরা হয়। এ বিষয় সভায় সস্যাগুলো দ্রুত সমাধানের বাস্তবায়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করার সিদ্ধান্ত নেয় হয়েছে। এবং কমিটির সদস্যরা প্রতি সপ্তাহের হাসপাতাল গুলোতে পরিদর্শন করেবেন।











