বিএনপি পন্থী আইনজীবীদের প্রচারণা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিএনপিপন্থী আইনজীবীরা ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সেলিম ওসমান আইনজীবী সমিতির বার ভবনের নিচতলা থেকে প্রচারণা শুরু হয়। পরে জেলা জজ আদালত প্রাঙ্গন ঘুরে পুরনায় বার ভবন হয়ে আদালতপাড়ার মেইন গেইটের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিথ থেকে প্রচারণায় অংশগ্রহন করেন সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আহসান হাবীব শাহীন, ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রেজাসহ বিভিন্ন আইনজীবীরা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট আহসান হাবীব শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
সেই সাথে সিনিয়র সহ সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মো. সুমন মিয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট মো. জুবায়ের আলম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শেখ আনজুম আহম্মেদ রিফাত, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট রাসেল প্রধান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোলাম সারোয়ার ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট ফাতেমা খাতুন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. সুমন মিয়া, অ্যাডভোকেট মো. আদনান মোল্লা ও অ্যাডভোকেট সাজিয়া আক্তার।











