৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর সমাধীস্থলে জাকির চেয়ারম্যান শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: প্রায় ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।

শনিবার (১৬ জুলাই) সকালে ৬টি বাস এবং একাধিক ব্যক্তিগত গাড়ি বহর নিয়ে রওনা হন তিনি। প্রথমবারের মত স্বপ্নের পদ্মাসেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীস্থল উপস্থিত হন। সংঙ্গে ছিলেন তার সহধর্মীনি সেলিনা বেগম, ছোট কন্যা আশফিয়া ও বড় মেয়ের জামাতা। এ সময়ে নেতাকর্মীদের নিয়ে প্রথমে দোয়া করেন এবং পরবর্তীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী, নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সভাপতি আরমান হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল বেপারী, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের কোষাদক্ষ মুজিবর রহমান, আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু সহ আলীরটেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা, ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও নারায়ণগঞ্জে সাংসদদ্বয় সেলিম ওসমান ও শামীম ওসমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ সময়ে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে দেশকে পিছিয়ে নিতে চেয়েছিলো পাকিস্তানিদোষররা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের সকল ষড়যন্ত্রকে নৎসাত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করেছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না। মাত্র ৮/১০ মিনিটে পদ্মা নদী পার হওয়া যায়। যা মানুষের স্বপ্ন ছিলো। প্রধানমন্ত্রী সহ ওনার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করছি। সেই সাথে ওসমান পরিবারেন সদস্য সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের সুস্থতা কামনা করছি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছানোর পর টুঙ্গিপাড়া থানা ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে শিপন শেখ, আলামিন, বোরহান, রাহাত, তালহা, রাসেল, রাহাত, মুন্না, ফারুক, সুজন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।