জাতির পিতার স্বপ্ন ছিলো সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা : সমবায় মন্ত্রী

প্রেসবাংলা ২৪. কম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিলো সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা। এখন কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমানে সুযোগ সুবিধা আছে। আমাদের দেশের মানুষ অনেক। আমরা যদি এই মানুষদের সৃজনশীল কাজে উদৃদ্ব করতে পারি, তাহলে আমাদের দেশে যে কোন জিনিসের উৎপাদন বেশি হবে আমরা সম্পদও বেশি করে আহরণ করতে পারবো।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জানতেন আমাদের এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে তিনি বলেছিলেন ‘আমার দেশের মাটি আছে ও মানুষ আছে আমি ইনশাআল্লাহ সোনার বাংলা আবারো গড়তে পারবো’ এবং বঙ্গবন্ধু জিবিত থাকতে তিনি কিন্তু এই দেশের অবকাঠামোটা পুনারয় স্থাপন করে গিয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পথযাত্রার প্রারম্ভিক সময়ে নারায়ণগঞ্জে তার অনেক স্মৃতি রয়েছে। অনেক স্মৃতিময় কর্মসূচি তিনি এখানে পালন করেছেন। তাই নারায়ণগঞ্জ দেশের বুকে একটি মর্যাদার জায়গায় আছে।
মত বিনিময় সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম সহ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।










