আড়াইহাজারে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতের স্বীকারোক্তি

আড়াইহাজারে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতের স্বীকারোক্তি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর ‍দুটি ডাকাতির ঘটনায় আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত ৫ ডাকাত। বুধবার (৯ মার্চ) নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।

উপজেলার খাগকান্দা ইউনিয়নের মানিকপুরে কৃষক দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১০ জন গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বুধবার বিজ্ঞ নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সিংহদি এলাকা থেকে গ্রেফতারকৃত ডাকাত আলমগীর (২৬)। বাকী গ্রেফতারকৃতদের মধ্যে বিল্লাল (৪০), এমদাদুল (৩৪), আজগর (৩০), হামিদুল (৪০)।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, আড়াইহাজার দুপ্তারার বান্টি এলাকার ব্যবসায়ী রুহুল আমীনের বাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত সিংহদী এলাকার ডাকাত বিল্লালসহ এমদাদুল, আজগর ও হামিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রথমে ডাকাত বিল্লাল নিজের অপরাধ স্বীকার করে আদালতকে জানায় যে, ডাকাতিতে অংশ নিয়েছিল ১৫ জন। আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের কাউছার তাদেরকে ব্যবসায়ী রুহুল আমীনের বাড়ির তথ্য দেয়।