নারায়ণগঞ্জের ১৬ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নারায়ণগঞ্জের ১৬ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শপথ বাক্য পাঠ করান।

পরবর্তীতে ফুল দিয়ে স্বাগত জানান নির্বাচিত চেয়ারম্যানদের। এ দিন শপথ বাক্য পাঠ করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার

আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উল্লাহ বাদল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।

বন্দর উপজেলার

কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসানউদ্দিন, মদনপুরের চেয়ারম্যান এম এ সালাম ও মুছাপুরের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

রূপগঞ্জ উপজেলার

কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আলী, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল হোসেন আলমাস, ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

এ সময়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, একটি ইউনিয়নের ভালো মন্দ সকল দায়িত্ব চেয়ারম্যানের উপর থাকে। সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। সকলে মিলে কাজ করলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন এবং নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তোলা সম্ভব।