নারায়ণগঞ্জে চলন্ত শীতল বাসে আগুন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে চলন্ত এসি বাস শীতল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।
বাসচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় তার আসনের কাছে থাকা ড্যাসবোর্ডে হঠাৎ আগুন ধরে যায়। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শীতল পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।











