বর্ষাজুড়ে মুসলিম নগরে সড়কের বেহাল দশা!

প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লার এনায়েতনগরের মুসলিম নগরে সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় সকল সড়ক। দীর্ঘদিন ড্রেন পরিস্কার না থাকায় এবং ময়লা আর্বজনার স্তুপে পরিনত হওয়াকেই এই জলাবদ্ধতাকে দায়ী করেছে এলাকাবাসী। পুরো বর্ষা জুড়েই এলাকার বিভিন্ন সড়কের এমন চিত্র দেখা যায়। সাধারণের চলাচলে বিগ্ন ঘটলেও দেখার কেউ নেই, এতে করে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি প্রচন্ড ক্ষোভে আছেন সাধারণ মানুষ।

সরেজমিনের গিয়ে দেখা যায়, মুসলিম নগর এলাকার সকল ড্রেনের পানি নয়াবাজার খালে দিয়ে নিস্কাশন হয়। তবে, এই খালেই ময়লা আর্বজনার স্তুপের কারনে পানি নিস্কাশন হতে পারে না। যার ফলে খনিকের বৃষ্টিতেই জলমগ্ন হয় পুরো এলাকা।

অন্যদিকে ড্রেন পরিস্কারের নামে প্রতি বাড়ি থেকে ৫শ থেকে ১হাজার টাকা করে চাঁদা তুলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে। তবে, এ বিষয়টি অস্বীকার করেছেন ৩নং ওয়ার্ডের মেম্বার শামসুল হক। তিনি জানিয়েছেন, চাঁদা তুলার বিষয়টি আমি জানি না। পুরো এলাকায় ৩২শ ফুট ড্রেন রয়েছে। এলাকার স্থানীয় কিছু মানুষ প্রতিবছরই ড্রেন পরিস্কারের উদ্যোগ নেয়। আর এলাকার প্রতিটি বাড়ির মালিকই ড্রেন পরিস্কারের জন্য নিজ উদ্যোগে সহযোগীতা করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে ড্রেন পরিস্কারের জন্য তাদের সহযোগীতা করি।

নয়াবাজার থেকে হাবিবুল্লাহ ব্রীজ পর্যন্ত সড়কটি সংস্কারণের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই সড়কটি এলজিইডির আওতাধীন। আমি এবং চেয়ারম্যান সাহেব র্দীঘদিন চেষ্ঠা চালিয়ে যাচ্ছি সংস্কারণের জন্য। অনেক তদবীরও করছি।

নয়াবাজার খালে ময়লা ফেলা প্রসঙ্গে মেম্বার বলেন, বেশ কয়েকবার সাবধান বানী দিয়ে ব্যানার টানিয় দিয়েছিলাম। কেউ যদি খালে ময়লা ফেলে তাহলে ৫হাজার টাকা জরিমানা করা হবে। এখন ময়লা ফেলা অনেকটাই কমেছে।