দেড়কোটি টাকার হিরোইনসহ শাহাবুল গ্রেপ্তার

প্রেসবাংলা ২৪.কম (সংবাদ বিজ্ঞপ্তি): নারায়ণগঞ্জ ও রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে দেড়কোটি টাকার হিরোইন উদ্ধার করেছে র্যাব-১১।
এ ঘটনায় শাহাবুল হাসান নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন ডন চেম্বার মোড় এসএপরিবহন পার্সেল অফিসের গেটের সামনে ও বিকালে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে পৃথক অভিযান চালানো হয়।
এ সময়ে গ্রেপ্তারকৃত শাহাবুল হাসানের কাছ থেকে ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইন ও মাদক ব্যবসার কাজে ব্যবহƒত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পক্রিয়াধীন চলছে।
র্যাব-১১ সহকারী পুলিশ সুপার এএসপি সম্রাট তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।











