করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: স্বপরিবারে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করার সময় বলেন, সরকারের একার চেষ্টায় কোনো কিছু সম্ভব না। হাজার লকডাউন ও কারফিউ দিয়ে লাভ নেই, আমি যদি নিজে ঠিক না হই। হাদিসে যেভাবে মহামারি থেকে বাঁচতে বলা হয়েছে সেভাবে চলুন। আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন, আবার চলে গেলে খুলে ফেলবেন। তাহলে কীভাবে হবে। আপনার কারোনা হলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনার মাধ্যমে আক্রান্ত হয়ে আপনার বাবা বা ভাই কেউ মারা গেলে এই দায়িত্ব কার বলুন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বপরিবারে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করে সাংবাদিকদের সাথে কথা বলে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, করোনা নিয়ে সরকার কি করবে? বিদেশী রাষ্ট্র কি করবে? তা না ভেবে আমি কি করব তা ভাবি। করোনার প্রটেকশনের জন্য আসলে আমি কি করবো। দয়া করে স্বাস্থ্য বিধিটা মেনে চলুন। নিজে মেনে চলুন। আপনার পাশের লোকটাকেও সচেতন করুন। এছাড়া আমরা কিন্তু চরম হুমকির মুখে আছি। করোনার বিষয়টি হালকা ভাবে নেয়ার নেই। আপনি তখন বুঝবেন কেমন লাগে যখন আপনার একজন কছের লোক করোনায় মারা যাবে।
লকডাউন প্রসেঙ্গ শামীম বলেন, সরকারের একার চেষ্টা কোন কিছু সম্ভব না। হাজার লকডাই ও কারফিউ দিয়ে লাভ নেই আমি যদি নিজে ঠিক না হই। হাদীসে যেভাবে মহামারি থেকে বাঁচতে বলা হয়েছে সেভাবে চলুন। আপনি পুলিশ দেখে মাস্ক পড়বেন। আবার চলে গেলে খুলে ফেলবনে। তাহলে কিভাবে হবে। সবাইকে সচেতন হতে হবে। আপনার কারোনা হলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনার মাধ্যমে আপনার বাবা ও ভাই কেউ মরে গেলে এই দায়িত্ব কার বলুন?











