পদন্নোতি না’গঞ্জে ১ম নারী ডিসি হয়ে আসবেন নাহিদা বারিক: শামীম ওসমান

পদন্নোতি পেয়ে না’গঞ্জে ১ম নারী ডিসি হয়ে আসবেন নাহিদা বারিক: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত মহিলা জেলা প্রশাসক (ডিসি) আসেনি। সদর ইউএনও নাহিদা বারিক ভালো অফিসার ও ভালো মানুষ, আমার বিশ্বাস তিনি পদন্নোতি পেয়ে নারায়ণগঞ্জের প্রথম নারী ডিসি হয়ে আসবেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ উপজেলা মিলনায়তনে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউএনও নাহিদা বারিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শামীম ওসমান
শামীম ওসমান বলেন, করোনাকালীন সময় নাহিদা বারিক র্দুস্বাহসিক ভুমিকা পালন করেছেন। গভীর রাতেও সে মানুষের সেবায় ঘরের বাহিরে থাকতেন। শুধু তাই নয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমান লাইব্রেরী করে দিয়েছেন। এছাড়া প্রাথমিক স্কুল গুলোতে শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলা ধুলার সরঞ্জামসহ গান শিখার হারমুনিয়াম, তবলা দিয়েছেন। বিভিন্ন গার্মেন্ট কারখানায় নারী ও পুরুষ শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষার সু-ব্যবস্থা করে দিয়েছেন। গর্ভবতী মায়েদের ফ্রি স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের জন্য ৭টি ইউনিয়ন পরিষদে “মায়ের ডাক” নামে সাতটি আধুনিক ভ্যান গাড়ি দিয়েছেন।
 
দেশকে অস্থিতিশীল করতে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেন, আমি তো গত ৭-৮ মাস ধরেই বলে আসছিলাম। দেশকে ধ্বংসের জন্য নানা কুটকৌশল করা হচ্ছে। কিন্তু আল্লাহর রহমত আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি থাকতে আল্লাহর ইচ্ছায় সব ধরণের ষড়যন্ত্রকে মোকাবেল করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। তাই চিন্তা করবেন না। যে পর্যন্ত শেখ হাসিনা আছেন সেই পর্যন্ত দেশের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, মানুষের কিসের এতো বাহাদুরি। চারদিকে কত কম বয়সী মানুষ মারা যাচ্ছে। এই যে কথা বলছি এখন যদি আল্লাহর হুকুম হয় তাহলে চলে যেতে হবে। তাই কিসের এত অহংকার। আসুন মানুষের জন্য ভালো কাজ করি। ভালো কাজ মানুষকে আমরন বাঁচিয়ে রাখে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১৮ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে নাহিদা বারিককে জননিরাপত্তা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করায় হয়।