প্রধানমন্ত্রীর জন্মদিনে নারায়ণগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ৬২তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ষগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগরের আহ্বায়ক ও নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন,ফ্যাসিস্টের কিছু লোক যারা দেশে নাশকতা করার চেষ্টা করছে কিন্তু নারায়ণগঞ্জ তাদের সকল নাশকতা আপনারা ব্যর্থ করে দিয়েছেন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে তাদেরকে প্রতিহত করতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে। গত নয় মাসে বর্তমান সরকার সমাদৃত হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও পাশ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে আজকে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে, দেশের গণতন্ত্রকে বিপন্ন করতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়েছে।

তিনি আরো বলেন,আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই গত ১৬ বছর পরিক্ষা দেওয়া কর্মী, পরিক্ষায় আপনারা কৃতকার্য হয়েছেন। আশাকরি আগামীতে দল, সরকার ও জিয়া পরিবারের জন্য যে পরিক্ষা আসবে আপনারা সেখানেও উত্তীর্ণ হবেন। এসময় তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থ্যতা ও সফলতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বরকত উল্লাহ বুলু সহ প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ শিবলী।