কাশিপুর ইউনিয়ন আ’লীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আতশবাঁজি ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উৎসব পালন করে।
বৃহস্পতিবার (১৮মার্চ) রাত ৯টায় কাশিপুর খিলমার্কেটস্থ চেয়ারম্যান বাড়ির সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সস্পাদক এমএ সাত্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ সফি, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা আওয়ামীলীগের সদস্য দুলাল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ, বশির আলম ফাতু, শামীম আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সম্প্দক এমদাদুল হক খোকা, ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্প্দক আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল আলম সাজন, আওয়ামীলীগ নেতা সেলিম, জুয়েল, অশোক সরকার, বধু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে বাদ এশা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে আতশবাঁজির মাধ্যমে উৎসব পালন করা হয়। পরে ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা হয়।











