উৎসাহ উদ্দীপনায় পালিত হলো এম শওকত আলীর জন্মদিন

স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ৭১ তম জন্মদিন পালিত হলো। পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে শওকত আলীর জন্মদিন পালন করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে বক্তাবলী খেয়াঘাট সংলগ্ন শওকত আলীর ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় যুবলীগের আয়োজনে শওকত আলীর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানের বক্তব্যে এম শওকত আলী বক্তাবলী ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসায় আমি আজ আনন্দিত। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে নৌকা মার্কা দেন তাহলে আপনাদের সহযোগিতা কামনা করব। আর দল যদি আমার পরিবর্তে অন্যকাউকে নৌকা মার্কা দেয় তাহলে আমার জীবন বাঁজি রেখে আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুষ্ঠমতো বাঁচিয়ে রাখে।

এদিকে শওকত আলীর জন্মদিন পালনে রাতে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের যাত্রা শুরু করেন। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং পেশাজীবীর লোকজন শওকত আলী চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাহার পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে হাজির হন। পরে পরিবারের সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। এর আগে তার জন্য দোয়া কামনা করা হয়।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর জন্মদিনে তাকে উৎসর্গ করতে আতশবাঁজি সহ নানা ধরনের আয়োজন করা হয়।











