বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করল না’গঞ্জ জেলা সৈনিকলীগ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করল না’গঞ্জ জেলা সৈনিকলীগ

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কেক কেটে জন্মদিন  পালন করল নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগ।

বুধবার (১৭মার্চ) সন্ধা ৭টায় নতুন কোর্ট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগের দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময়ে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয় । পরে কেক কেটে বঙ্গবন্ধুর জম্মদিন উদযাপন করেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন হাসান মামুন,  সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকু, সহ-সভাপতি হায়দার আলী, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, রিপন দে, শিল্প ও বানিজ্য সম্পাদক জাফর আহমেদ, মহিলা সম্পাদিকা শারমিন আক্তার, বিথী আক্তার, আজমেরী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার প্রমুখ।