এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রূপগঞ্জ থানা জয়ী

এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে রূপগঞ্জ থানা জয়ী

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম:  এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত খেলায় জয় পেল রূপগঞ্জ থানার দুটি দল।
শনিবার (২জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজয়ী দুটি দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশেষ পুলিশ সুপার, এসবি ঢাকা ও সভানেত্রী, পুনাক, নারায়ণগঞ্জ জনাব জেসমিন কেকা, পিপিএম মহোদয়। জেলা পুলিশ, নারায়ণগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও তাঁদের পরিবারবর্গ এবং জেলার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এসপি জায়েদুল
ফাইনাল খেলায় ইন্সপেক্টর থেকে এসপি পদমর্যাদা (সিনিয়র) গ্রুপে পুলিশ অফিস দল এবং রূপগঞ্জ থানা সেমিফাইনাল বিজয়ী দল অংশগ্রহণ করেন। এছাড়া কনস্টেবল থেকে এস‌আই (জুনিয়র) গ্রুপেও পুলিশ অফিস দল এবং রূপগঞ্জ থানা সেমিফাইনাল বিজয়ী দল অংশগ্রহণ করেন। উভয় গ্রুপে রূপগঞ্জ থানা পুলিশ ব্যাডমিন্টন দল সেরা নৈপুণ্য প্রদর্শন করে হাড্ডাহাড়ি লড়াই শেষে বিজয়ের ট্রফি অর্জন করেন। সিনিয়র গ্রুপে ম্যান অব দি সিরিজ অতিরিক্ত পুলিশ (সদর দপ্তর) জনাব সুভাস চন্দ্র সাহা এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ওসি রূপগঞ্জ থানা জনাব মাহমুদুল হাসান। জুনিয়র গ্রুপে ম্যান অব দি সিরিজ পুলিশ অফিসের কনস্টেবল আল মামুন এবং ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রূপগঞ্জ থানার কনস্টেবল মোঃ নুরুল আমিন।