সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মুয়াজ্জিন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুয়াজ্জিনের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার (১ জানুয়ারি) রাত ১টায় অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
মামলার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ২টার দিকে উপজেলার চিটাগাংরোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার মো. রফিকুল ইসলাম রবিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।
মামলা সূত্রে আরও জানা যায়, ঘটনার দুইদিন পর (১ জানুয়ারি) ভুক্তভোগী ছাত্রী মাদরাসা শিক্ষিকাকে ঘটনা জানায়। পরে শিক্ষিকা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।











