না’গঞ্জে ‘‘র্যাব সেবা সপ্তাহ” উদযাপনে ৫০০ এতিমের মাঝে খাদ্য বিতরণ

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক “র্যাব সেবা সপ্তাহ” পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
“র্যাব সেবা সপ্তাহ” উপলক্ষ্যে ১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত আদমজীনগর, নারায়ণগঞ্জ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে র্যাব-১১। এগুলোর মধ্যে জুম্মার সময় দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, রক্তদান কর্মসূচী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী উল্লেখযোগ্য।
এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি শক্রবার জুম্মার সময় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৩টি এতিমখানা জামিয়া আবু বক্কর (রাঃ) আল ইসলামিয়া মক্কীনগর মাদ্রাসা, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসা ও এতিমখানা, পুরাতন থানা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ওয়াপদা রোড, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক এতিম শিশুদের মাঝে এতিমখানার শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়।











