বিজয় দিবসে বক্তাবলীতে বিএনপির আদর্শিক নেতৃবৃন্দের মিলন মেলা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বিজয় দিবসকে কেন্দ্রকরে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সুসংগঠিত করার লক্ষে নজরুল ইসলাম প্রধানের আহ্বানে এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইব্রাহিম আজাদের সভাপতিত্বে ও নজরুল ইসলাম প্রধানের প্রানবন্ত সঞ্চালনায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মতিউর রহমান ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি রাসেল প্রধান। এসময় বিজয় দিবসকে ঘিরে ইউনিয়ন বিএনপির কোন আয়োজন না থাকায় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান বক্তার আলোচনায় মতিউর রহমান ফকির বলেন এখনি সময় আমাদের দলকে সুসংগঠিত করার। কঠিন এই সময়ে যারা মাঠে থাকবে তারাই ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিবে।
রাসেল প্রধান বলেন, আজকে আমাদের মুল দলের নেতারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের আশায় বসে থাকার সময় নাই। প্রতিটি ওয়ার্ডের নতুন প্রজন্মের সাথে আমরাই সমন্বয় করে আগামির নেতৃত্ব তৈরি করব।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বলেন আমাদের দলকে শক্তিশালি করতে হলে অংগ সংগঠন গুলোর কমিটি করা অত্যন্ত জরুরি।
মৎসজীবি দল নেতা দেওয়ান আহম্মেদ বলেন আমরা এই দুঃসময়ে মাঠে থাকলেও আমাদের নেতারা মাঠ পর্যায়ে কাজ করেনা। তাই আমাদেরই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তাবলি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সাহসি ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশাত শাহীন, ছলিম প্রধান, আতাউর রহমান ফকির, আওলাদ ফকির, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ, নবী হোসেন, মোকলেছুর রহমান মোকলেছ, ওমর আলী, সোহেল মোল্লা,শাহ আলম,আলামিন প্রধান, শান্ত প্রধান, নয়ন প্রধান, আজিজুল, সাগর, মুকবুল, দেওয়ান, আরিফুল ইসলাম, জাকির হোসেন মুন্সি প্রমুখ।
অনুষ্ঠান শেষে নজরুল ইসলাম প্রধান সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।











