মাছুয়া বাজার ঘাটের ইজারা বাতিল করেছে বিআইডব্লিউটিসি

প্রেসবাংলা ২৪. কম : মামলা জনিত কারণে নারায়ণগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন মাছুয়া বাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানগঞ্জ ফেরিঘাট যাত্রী ছাউনিসহ) এবং টানবাজার-কদমতলী এলাকায় লেবার হ্যান্ডেলিং পয়েন্ট দ্বয়ের অনুকূলে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জারিকৃত ইজারার সম্মতিপত্র এবং সাময়িক কার্যাদেশ/বরাদ্দ পত্র বাতিল করেছে বিআইডব্লিউসি। গত ৩০ জুন লিখিত আদেশের মাধ্যমে নিজামুদ্দিন মৃধার নামে এই বরাদ্দ বাতিল করা হয়। প্রধান দপ্তরের স্মারক নং – ১৮.০০০০.০৬৩.৯৯.০৩৩.২৩ (কদমতলী এলা: লে: হ্যা:)/১৬৩৫ তারিখ: ৩০-০৬-২০২৬ খ্রিস্টাব্দ।

 

লিখিত আদেশে উল্লেখ করা হয়, সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নারায়ণগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন মাছুয়া বাজার কালেকশন রাইট পয়েন্ট (ভগবানগঞ্জ ফেরিঘাট যাত্রী ছাউনিসহ) এবং টানবাজার-কদমতলী এলাকায় লেবার হ্যান্ডেলিং পয়েন্ট দ্বয়ের অনুকূলে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জারিকৃত ইজারার বিরুদ্ধে ২০২৫-২০২৬ অর্থ বছরের ইজারাদার কর্তৃক বিজ্ঞ সিভিল জজ আদালত-৮ ঢাকায় দায়েরকৃত মোকদ্দমা নং ৫৮/২০২৬ এর প্রেক্ষিতে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত স্থিতিবস্থা ও স্থলিত আদেশ বলবৎ থাকায় উক্ত ঘাট পয়েন্ট সমূহের অনুকূলে স্মারক নং ১৮.১১৬৭৫৮.০৬৭.০২.০২৪.১৬ (মাছুয়া বাজার)/১৮৫৩ ও ১৮৫৭ তারিখ: ২৪-০৫-২০২৬ এবং স্মারক নং ১৮.১১.৬৭৫৮.০৬৭.০২.০২৩.১৬ (টানবাজার কদমতলী)/১৮৫৪ ও ১৮৫৬ তারিখ: ২৪-০৫-২০২৬ এর মাধ্যমে যার লিখিত ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারার সম্মতিপত্র ও সাময়িক কার্যাদেশ এর কার্যকারিতা বাতিল করা হলো। উক্ত বর্ণনার আলোকে মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী ঘাট এবং পয়েন্ট সমূহ পরিচালিত হবে।