আলীরটেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

আলীরটেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রেসবাংলা ২৪. কম: বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে আলীরটেকে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বৃহস্পতিবার (১৭ মার্চ) আলীরটেক ইউনিয়ন পরিষদে ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কেককেটে, মিলাদ ও দোয়ার মাধ্যমে এ দিবসটি পালন করেন।

কেক কাটা ও দোয়া মোনাজাতের আগে একটি আনন্দর‌্যালী বের হয়।

এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, সংরক্ষিত নারী মেম্বার রোমান, তাসলিমা সহ আরও অনেকে।

এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। যত দিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, তত দিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ বিশে^ একটি উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও তার পরিবাবের সকল নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায়, শেখ হাসিনা ও ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।