বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ।

১৭ মার্চ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন জেলা পুলিশ। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।