জীবনের শেষ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিপি আলমগীর

প্রেসবাংলা ২৪. কম: মৃত্যুর ঠিক কিছুক্ষন আগেও একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন আওয়ামী লীগের প্রবীন নেতা ও বক্তাবলী ইউনিয়নের কৃতি সন্তান আলমগীর হোসেন (ভিপি আলমগীর)। সেই অনুষ্ঠানে অংশগ্রহন করে দলীয় নেতাদের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
১৩ মার্চ বিকালে ফতুল্লার ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত এক কর্মীসভায় কর্মীদের টিকিয়ে রাখতে দলীয় নেতাদের আহবান জানিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হয়ে ফিরার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
তিনি তার বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা হারিয়ে যাচ্ছে। তাদের খোঁজে পাওয়া যাচ্ছে না। মনে রাখবেন ৭৫ থেকে ৯৬ পর্যন্ত এই কর্মী ভাইয়েরাই কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন। তাদের যদি এখন টিকিয়ে না রাখেন আগামীতে জয় বাংলা বলার লোক থাকবে না। আগামীকাল আওয়ামী লীগ ধরে রাখার লোক থাকবে না।
জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আলমগীল হোসেন ছিলেন একজন সাদা মনের মানুষ। সদাহাস্যজ্জোল এই মানুষটিকে নানা ভাবে অবহেলায় রাখা হয়েছিলো। সম্প্রতি উত্তরাধীকার সূত্রে পাওয়া একটি সম্পত্তি নিয়ে নানা ঝামেলায় দিনাতিপাত করতে। অনেকে মতে এই কারনেই তিনি বিভিন্ন সময় মানুষিক চাপে থাকতেন।










