কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রেসবাংলা ২৪. কম: নারায়নগঞ্জ জেলা কারাগারে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে এক নারী (২৩)। সে নারায়নগঞ্জ জেলার কারারক্ষী বলে জানা যায়।

মামলায় উল্লেখ্য  করা হয়, অভিযুক্ত কারারক্ষী মামলার বাদীর স্বামীর আত্নীয়। বিগত ৭ বছর পূর্বে বাদীর বিয়ে  হয়। তারা বর্তমানে ফতুল্লা থানা এলাকায় বসবাস করে। এবং তার স্বামী গার্মেন্টসে চাকুরী করে। সকাল আটটায় বাদীর স্বামী কর্মস্থলে যায় এবং রাত নয়টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে। অভিযুক্ত কারারক্ষী বাদীর   আপন কাকা শ্বশুরের ছেলে। সম্পর্কে ভাসুর। সে পূর্বে টাঙ্গাইল জেলখানায় কারারক্ষী হিসাবে কর্মরত ছিল।

অভিযুক্ত কারারক্ষী জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র কাজিমউদ্দিন (৪৮)।  ২০২১ সালের ২৩ ডিসেম্বর সে টাঙ্গাইল জেলা কারাগার থেকে বদলী হয়ে নারায়নগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। এর একদিন পর সকাল নয়টার দিকে সে বাদীর বাসায় আসে। এরপর থেকে প্রতিনিয়ত অভিযুক্ত কারারক্ষী বাদীর বাসায় তার স্বামীর অনুপস্থিতিতে যাতায়াত করিতো। সর্বশেষ ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ বেলা ১১ টার দিকে অভিযুক্ত কারারক্ষী কাজিমুদ্দিন বাদীর বাসায় গিয়ে জোড়পূর্বক বাদীকে ধর্ষণ করে। এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি প্রদান করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।