ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে জুয়েলের শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: ভাষা সৈনিক রত্মগর্ভা মা মরহুম নাগিনা জোহার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সোমবার (৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নারাণয়গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল সভাপতি মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সহ-প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক রকিবুল হাসান রেসিন, কার্যকরি সদস্য আবুবকর সিদ্দিক বাবু, আবুল হোসেন, সুভাষ চন্দ্র সাহা, রাকিবুল ইসলাম সুমন, কামাল সিকদার, মারুফ জাহান, সাব্বির, নোমান হোসেন, আফসার সিকদার, আফসার সাগর, শাকিল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ মার্চ বাধ্যক জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন ভাষা সৈনিক নাগিনা জোহা। ৬ মার্চ থেকে তিনি লাইফ সার্পোটের থাকার পর ৭মার্চ দুপুর ১টা ১০ মিনিটে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মরহুম এ.কে.এম শামসুজ্জোহার সহধর্মিনী মরহুম নাগিনা জোহা ছিলেন ভাষা সৈনিক। তিনি রত্নগর্ভা মা পুরস্কারে ভূষিত হয়ে ছিলেন। তাঁর ৩ ছেলের মধ্যে বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসন ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, মেঝ ছেলে সেলিম ওসমান একই আসনে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে শামীম ওসমান নারায়নগঞ্জ-৪ আসনে তৃতীয় মেয়াদে সংসদ সদস্যের দায়িত্ব পালন করে চলেছেন।










