আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়

প্রেসবাংলা ২৪. কম: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে আড়াইহাজার শহীদ মিনারের বেদিতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিয়দের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সংসদ সদস্য ও সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক খোরশেদ আলম সরকার সহ সকলস্তরের নেতৃবৃন্দ উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার প্রেসক্লাব, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, আড়াইহাজার পৌর আওয়ামীলীগ, পৌর যুবলীগ, উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা লেডিস ক্লাব, উপজেলা মহিলা লীগ, আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও এনজিও এর পক্ষে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ মিনারে ফুল দেওয়ার আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রæয়ারী আমি কি ভুলিতে পারি?’ এ গানের মাধ্যমে সকলে শহীদ মিনারে প্রবেশ করেন। এ দিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের স্মৃতিচারন মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।











