বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন শাহাদাত হোসেন

প্রেসবাংলা ২৪. কম: মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন বালুচর ইউনিয়ন পরিষদে আওয়ামিলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ এস এম শাহাদাত হোসেন শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাময় দিন।
শাহাদাত হোসেন এক বার্তায় এসব কথা বলেন, ১৯৭১ সালের এ দিনে বিজয়ের ঠিক আগমুহূর্তে স্বাধীনতার শত্রুরা হত্যা করে বাঙালী জাতির অনেক কৃতী সন্তানকে। এই নির্মম হত্যাকাণ্ডের দুই দিন পর জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন বিজয়ের রব, মুক্ত পরিবেশে মানুষ যখন রাস্তায় বের হয়ে ও ঘরে ফিরতে শুরু করেছে, ঠিক তখনই স্বাধীনতার শত্রুরা পরিপূর্ণ বিজয়ের আগ মুহূর্তে জাতির মেধাবী সন্তানদের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে। বিভিন্ন শ্রেণিপেশার বরেণ্য ব্যক্তিত্ব তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের হত্যা করা হয় বেছে বেছে; যাতে এ জাতি স্বাধীনতা পেলেও আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হানাদার বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। ১৪ ডিসেম্বর তাই আমাদের জাতীয় ইতিহাসে এক শোকাবহ দিন।











