শীতলক্ষ্যার তীরে ২য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যার তীরে ২য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সোনাকান্দা এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

 

১০ নভেম্বর বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা অবধি  বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক মোঃ নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

 

অভিযানে একটি এক্সাভেটর দিয়ে সোনাকান্দা এলাকায় গড়ে ওঠা কয়েকটি ডকইয়ার্ডের আংশিক অংশসহ, টিনশেড ঘর, টং দোকানসহ অন্তত ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলছে। বুধবার সোনাকান্দা এলাকায় কয়েকটি ডকইয়ার্ডের আংশিকসহ অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

এর আগের দিনও ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।