চলে গেলেন মুক্তিযোদ্ধা গোপিনাথ দাস

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপিনাথ দাস (৭৩)। সাইনবোর্ডের প্রো-এ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেছেন।
১১ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় সাইনবোর্ডের প্রো-এ্যাকটিভ হাসপাতালে তার মৃত্যু হয়।
গোপিনাথ দাস নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কালীন গেরিলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন গোপিনাথ দাস । শারদীয় দুর্গাপূজার সময়ে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রো- এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।











