শহরের দেওভোগে শিশুদের জন্য ‘বেবি ল্যান্ড’ পার্কের উদ্বোধন করলেন জাকির খান

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শিশুদের জন্য ‘বেবি ল্যান্ড’ পার্ক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের দেওভোগ এলাকায় শিশুদের নিয়ে রাইড ঘুরে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনীতে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এ প্রসঙ্গে বিএনপি নেতা দিদার খন্দকার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিশুরা যেন আনন্দের মাধ্যমে লেখাপড়া করে এবং বিনোদনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র আয়োজন।
তিনি আরও বলেন, খেলাধুলা ও সুস্থ বিনোদন মানুষের মনকে বিকশিত করে এবং আনন্দিত করে। আমাদের শিশুরা যাতে বিপথগামী না হয় এবং কোনোভাবেই মাদকের করাল গ্রাসে পতিত না হয়, সে জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে এই ছোট্ট প্রয়াসটি হাতে নিয়েছি। আমি সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে আহ্বান জানাব, আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আমাদের এই পার্কে আসুন। তাদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশে সুযোগ তৈরি করে দিন।
আয়োজকরা আশা করেছেন, এ ধরনের শিশুবান্ধব পার্ক ও সুস্থ বিনোদনের ব্যবস্থা শিশুদের পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের এক ইতিবাচক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।
অনুষ্ঠানে এ সময় পার্কের উদ্যোক্তা বিএনপি নেতা দিদার খন্দকার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











