বঙ্গবন্ধু- বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন

প্রেসবাংলা ২৪. কম:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সার্বিক তত্বাবদায়নে এ সময়ে উপস্থিত হয়েছিল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার নিলয় আহমেদ, খোরশেদ আলম নাসির সহ আরও অনেকে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫টি উপজেলার
মোট ১২ টি দলের অংশ গ্রহণে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যার মধ্যে বালক (অনূর্ধ্ব-১৭) ৬টি দল এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) ৬টি দল খেলায় অংশ গ্রহণ করেন।

দল গুলো হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সদর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা, বন্দর উপজেলা, আড়াইহাজার উপজেলা।

আগামী ২০ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।