মহা সমাবেশ সফল করতে বিজেডির লিফলেট বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবীতে লিবারেল ইসলামিক জোট এর উদ্যোগে আগামী ২১ অক্টোবর ঢাকা মহা সমাবেশ করা হবে। এই মহা সমাবেশকে সফল করার জন্য তাদের শরীক দল বিজেডির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা শাখা লিফলেট বিতরণ করেন।

১৬ অক্টোবর নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনার বাংলাদেশ জনদল বিজেডি জেলা শাখাার পক্ষ হতে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে এই সমাবেশ অনুষ্ঠি হবে। ইতোমধ্যে সমাবেশকে সফল করার জন্য শরীক দল গুলো ব্যপক ভাবে প্রস্তুতি নিচ্ছে।

এসময় বাংলাদেশ জনদল বিজেডির নেতৃবৃন্দ জানান, দেশ বিরোধী ষড়যন্ত্র, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভর্তুিক দিয়ে ক্রয় সীমার মধ্যে রাখার দাবীতে সমাবেশ হবে। একই সাথে অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবী তুলে ধরা হবে এই সমাবেশের মাধ্যমে। সমাবেশের সভাপতিত্ব করবেন লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ড. শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। এছাড়া লিবারেল ইসলামিক জোটের ৬ শরিক দলের মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জনদল বিজেডির কেন্দ্রী কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, মহাসচিব সেলিম আহমেদ,বাংলাদেশ সুপ্রিম পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আসলাম হোসাইন, সহ সভাপতি মাসুম গাজী, মহানগর বিজেডির সভাপতি নুর হোসেন সওদাগর,জেলা সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক লিটন ঢালী,মহানগর বিজেডি কমিটি সাধারণ সম্পাদক আলমগীর কবির, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, মহিলা বিষয়ক সম্পাদক আক্তার সহ জেলা মহানগর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।