আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আইনজীবী সমিতির শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারন সম্পাদক অ্যাড. মহসীন মিয়ার নেতৃত্বে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাজানান আইনজীবী সমিতির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আমিন রনী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন দাস, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক দেলোয়ার হোসেন সুজন প্রধানসহ প্রমুখ।











