আইনজীবীদের সেবায় নিয়োজিত থাকবো : এড. আলী আকবর

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা ও তরুন আইনজীবী এডভোকেট আলী আকবর। তিনি আইনজীবী সমিতির সকল সদস্যদের ভোট ও দোয়া কামনা করেছেন।
এডভোকেট আলী আকবর বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের ১২’শ আইনজীবীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
খোজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন সাদাসিদে সহজ সরল আইনজীবী হিসেবে সকলের মাঝে পরিচিত তিনি। ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সর্মথিত প্যানেলে এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া পরিষদের কার্যকরী পরিষদের সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।











