সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সিহান রাজ্জাক সঞ্চয় প্রতিদ্বন্দ্বীতা করছেন

সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সিহান রাজ্জাক সঞ্চয় প্রতিদ্বন্দ্বীতা করছেন

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আসন্ন সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৩০ শে ডিসেম্বর যুগ্ন সম্পাদক পদে নির্বাচন করছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা সিহান রাজ্জাক সঞ্চয়। তিনি নারায়ণগঞ্জের স্থানীয় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন বেশ কিছু দিন। তারপর সামাজিক নানান কাজে তিনি এগিয়ে আসেন বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে। বেশ কিছু সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেন তিনি, বিশেষ করে ২০১২ সালে সিদ্ধিরগঞ্জে অশ্লীল পোস্টার অপসারণ একই বছর রাস্তা সংস্কারের আন্দোলন ( সিদ্ধিরগঞ্জ পুল থেকে পাওয়ার হাউজ), যুদ্ধো আপরাধীদের বিচারে সিদ্ধিরগঞ্জ ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দেন তিনি।

তাছাড়া ২০১৪ সালে মেধাবী ছাত্র রুবেল হত্যার আন্দোলন, ছাত্রদের হাফ ভাড়া এবং সর্বশেষ জলাবদ্ধতা নিয়ে আন্দলোনে মাঠে দেখা যায় তাকে।

সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন এটি। ২৩ সদস্যের কার্যকারী কমিটির নির্বাচনের কথা থাকলে ও ১২ টি পদে নির্বাচন হচ্ছে। এই সময় নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয় বলে জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা দিলরুবা প্রজ্ঞা।

সিহান রাজ্জাক সঞ্চয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২২ এ সাব্বির, সঞ্চয়, সুবর্না প্যানেলে নির্বাচন করছে।