নবীনগর স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রেসবাংলা ২৪. কম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করে ৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
এতে মো: নাসির উদ্দিন প্রথম, মো: সাইদুর রহমান ২য়, মো: হাতেম ৩য় এবং শাহজাহান ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল হতে বিকেল পর্যন্ত বিরতীহীন ভাবে নবীনগর স্কুল প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব।
স্কুল সুত্রে জানা গেছে, নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তারা হলেন নাসির উদ্দিন, সাইদুর রহমান, মো: হাতেম, শাহজাহান, আসলাম হোসেন, মো: করিম। নির্বাচনে মোট ভোট ১১৬৬ এবং কাস্ট হয়েছে ৬৬৯ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
মো: নাসির উদ্দিন ৪৭৪ ভোট পেয়ে প্রথম, মো: সাইদুর রহমান ৩০৪ ভোট পেয়ে ২য়, মো: হাতেম ২৬৯ ভোট পেয়ে ৩য় এবং শাহজাহান ২৫৯ ভোট পেয়ে ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছে। আর পরাজিত প্রার্থীর মধ্যে মো: করিম ২৪৪ ভোট পেয়েছে এবং মো: আসলাম ২৪০ ভোট পেয়েছেন।
এদিকে স্কুলের নির্বাচনের সময় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান স্ব-শরি গিয়ে নির্বাচন পরিদর্শন করেন এবং স্কুলের বিষয়ে সার্বিক খোজখবর নেন। নির্বাচনে আইনশৃখলা রক্ষার্থে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্কুলের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৪ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে মো: নাসির উদ্দিন প্রথম, মো: সাইদুর রহমান ২য়, মো: হাতেম ৩য় এবং শাহজাহান ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছে।











