শপথ গ্রহণ করলেন আলীরটেকের জাকির চেয়ারম্যান

প্রেসবাংলা ২৪.কম: নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শপথ বাক্য পাঠ করান।

পরবর্তীতে ফুল দিয়ে স্বাগত জানান নির্বাচিত চেয়ারম্যানদের।

এ সময়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, একটি ইউনিয়নের ভালো মন্দ সকল দায়িত্ব চেয়ারম্যানের উপর থাকে। সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। সকলে মিলে কাজ করলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন এবং নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তোলা সম্ভব।

এ দিন নারায়ণগঞ্জ সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।