জাকির চেয়ারম্যানকে মুক্তারকান্দি স্কুলের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির শুভেচ্ছা

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সদস্যরা।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসনকে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











