নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রেসবাংলা ২৪.কম: ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে সামাজিক বনায়ন কর্মসূচি পালিত হয়েছে পুরো বাংলাদেশের সকল পুলিশ ইউনিটে।

সেই ধারাবাহিকতায় বুধবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে জেলা পুলিশ লাইন্সে রোপণ করা হয়েছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুনাক এর সভানেত্রী জেসমিন কেকা এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, উপস্থিত থেকে এসব বৃক্ষ রোপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুনাকের অন্যান্য সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, এর আগে সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।