সিদ্ধিরগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম (সংবাদ বিজ্ঞপ্তি):  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অনলাইন জুয়া খেলার সাথে জড়িত মো. মাসুদ আলম (৩৩) নামের এক জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (১২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দখল হতে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ২টি মোবাইল ফোন ও জুয়া খেলার নগদ ৪৩ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  www.betbuzz365.bet নামক অনলাইন জুয়ার সাইটে ইউজার আইডি খুলে বেটিং সাইটের এজেন্ট এর নিকট হতে বিভিন্ন সময়ে সরকারী অনুমোদনহীন ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার ও পিবিউ কারেন্সী ক্রয় করে এবং উক্ত বেটিং সাইটে ডিপোজিট করে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।