ক্যান্সার আক্রান্ত সেলিমের পাশে লিপি ওসমান

প্রেসবাংলা ২৪.কম: খানপুর ব্যাংককলোনী এলাকার সাবেক যুবলীগ নেতা সেলিম ক্লোন ক্যান্সারে আক্রান্ত। অপারেশনের জন্য বড় অংকের টাকার প্রয়োজন, যার সামথ্য নেই সেলিমের। সেই খবর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির কাছে পৌছালে, সুদুর প্রবাস থেকে সেলিমের জন্য আর্থিক সহযোগীতা দিয়েছেন তিনি। আর সেই আর্থিক সহযোগীতার ৫০ হাজার টাকা অসুস্থ সেলিমকে পৌছে দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন।
আর্থিক সহযোগীতা পেয়ে এসময়ে আবেকপ্লুত হয়ে যান অসুস্থ সেলিম ও তার পরিবার। এ সময়ে জুয়েল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ওসমান পরিবার সব সময় নারায়ণগঞ্জের মানুষকে নিজ পরিবারের সদস্য মনে করেন। কেউ কোন বিপদে পরলে সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতা করেন। সেই ধারাবাহিকতায় যুবলীগ নেতা সেলিমের অসুস্থতার খবর পেয়ে লিপি ওসমান প্রবাসে অবস্থান থাকা কালেও আর্থিক সহযোগিতা পৌছে দেন। ইতিমধ্যেই তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে মানবতার মা হিসাবে পরিচিতি লাভ করেছেন।
এ সময়ে জুয়েল ওসমান পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম নিজাম ও রনি খান।











