মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে কভার্ডভ্যান

প্রেসবাংলা ২৪.কম: মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে ট্রান্সকম ঔষধ কোম্পানীর কভার্ডভ্যান নিচে পড়ে গিয়েছে। বুধবার (৯ জুন) সকাল ১১টায় মুক্তারপুর সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ১পথচারী সহ ৪জন আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন, পথচারী মামুন (৩২), ট্রান্সকম ঔষধ কোম্পানীর সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির চালক রাসেল মুন্সি (৩০), গাড়ির হেলপার বাচ্চু (৩২)।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, সকাল ১১টার দিকে যাত্রীবাহী একটি অটোরিক্সা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময়ে অটোরিক্সাটি অন্য একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গেলে মুন্সিগঞ্জগামী ঐ ওসুধ কোম্পানীর কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রন হারায়। চালক নিয়ন্ত্রন হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।