আড়াইহাজারে বজ্রপাতে সিয়ামের মৃত্যু

প্রতিবেদক আড়াইহাজার, প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সিয়াম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দীভিটি কমালদী বিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ দিন সকালে বিলে কাজ করার সময় কামালদী গ্রামের রোমেল খানের ছেলে সিয়াম খানের উপর বজ্রপাত পড়ে। এতে তিনি ঘটনাস্থলে আহত হয়ে যায়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে সিয়ামের মৃত্যু হয়েছে বলে জানান তার পিতা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











